প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২০
নির্বাচনী ইশতার অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জকে গ্রীন-ক্লিন শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর নূরুল ইসলাম বুলবুল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী শেষে এই আশা ব্যক্ত করেন তিনি। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচীটি সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে নিমতলা মোড়-এ গিয়ে সমাপ্ত হয়। এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ। তিনি জানান, শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, নয়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি ও সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ প্রমুখ।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা পরিষদের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেন। এই সময় কর্মকর্তাগন জনপ্রতিনিধিহীন পৌরসভা ও উপজেলা পরিষদের নানান সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান। এদিকে নুরুল ইসলাম বুলবুল তাদের সমস্যার কথাগুলো শুনেন এবং সমস্যার সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: