[email protected] ঢাকা | বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬, ১২ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ জামায়াত আমীর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি/সংগ্রহীত

রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

দলীয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনাও দেন। তবে যাত্রাপথেই হঠাৎ বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা জানান, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। কিন্তু হঠাৎ পথিমধ্যে অসুস্থ হয়ে পড়ায় প্রোগ্রামস্থলে আসতে পারেননি। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর