[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে 'রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল' অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ মার্চ ২০২৬, ২০:৫৩

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারি। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার শাহ নেয়ামতুল্লাহ কলেজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে ‘রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবুজার গিফারী। তিনি তার বক্তব্যে রমজানের পবিত্রতা রক্ষা এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে তাকওয়া অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর জনাব হাফেজ গোলাম রাব্বানী।

এছাড়াও ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর