[email protected] ঢাকা | শনিবার, ২১শে মার্চ ২০২৬, ৬ই চৈত্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জসহ দেশবাসী ও প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেত্রী পাপিয়া

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২০ মার্চ ২০২৬, ২২:৩৯

সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। ছবি: চাঁপাই জার্নাল

কুরআন নাজিলের পবিত্র রমজান বিদায়ের মাস পর আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস মানুষের মাঝে আল্লাহর ভয় ও তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার প্রশিক্ষণ দেয়। এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন ঘটেছে ঈদুল ফিতরের।

এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করে পাপিয়া বলেন, “দেশবাসী ও প্রবাসী ভাইদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আমার নিজের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”

বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে তিনি দেশ ও দশের মঙ্গলের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর