[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬, ১০ই চৈত্র ১৪৩২
thecitybank.com

অতীতের মতো সাংবিধানিক স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ রাজপথে নামবে: আজাদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৬, ২২:২৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ফাইল ছবি/সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, অতীতের মতো সাংবিধানিক স্বৈরাচার কায়েমের চেষ্টা করা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে।

রোববার (২২ মার্চ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের প্রত্যাশা ও দাবি অনুযায়ী ‘জুলাই সনদ’-এর দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। সংবিধানকে অজুহাত হিসেবে ব্যবহার করে যদি এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে বিলম্বিত করা হয়, তবে তা জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করবে, যা ভবিষ্যতে গণবিস্ফোরণে রূপ নিতে পারে।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, অতীতের ন্যায় আবারও ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে।

এ সময় তিনি দেশব্যাপী জনগণের ঈদযাত্রায় হয়রানি ও অব্যবস্থাপনারও নিন্দা জানান। তিনি যাত্রী কল্যাণ সমিতির রিপোর্টের বরাত দিয়ে বলেন, এ বছরের ঈদে যাত্রীদের হয়রানি গত ২০ বছরের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। সরকার জনগণের ঈদের আনন্দ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর