[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি‎

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ জুন ২০২৬, ২৩:৪৬

প্রতিকী ছবি

রংপুরের মিঠাপুকুরে সংগঠনবিরোধী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. কামরুজ্জামান সেলিম নামের এক নেতাকে দলের সব ধরণের দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত এই নেতা উপজেলার বড়বালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক।

শনিবার (৬ জুন) দুপুরে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আসাদুজ্জামান শিমুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি যথাযথ আনুগত্য প্রদর্শনে ব্যর্থ এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় মো. কামরুজ্জামান সেলিমকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‎জানা গেছে, মো. কামরুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে বড়বালা ইউনিয়ন জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় তার সম্পৃক্ততা ছিল। তবে সম্প্রতি তার কিছু কর্মকাণ্ড নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

বিষয়টি উপজেলা ও জেলা পর্যায়ের দায়িত্বশীলদের নজরে এলে সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে অভিযোগের সত্যতা ও সাংগঠনিক শৃঙ্খলা বিবেচনা করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে কামরুজ্জামান সেলিমের বিরুদ্ধে কি ধরণের অভিযোগ পাওয়া গেছে, তা স্পষ্ট করেনি দলটির নেতারা।

মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আসাদুজ্জামান শিমুল বলেন, দলের কোনো ব্যক্তি যদি সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত বা সংগঠনের সিদ্ধান্ত অমান্য করেন তাহলে সাংগঠনিক বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কামরুজ্জামান সেলিমের ক্ষেত্রেও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট/ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর