[email protected] ঢাকা | শুক্রবার, ১৯শে জুন ২০২৬, ৪ঠা আষাঢ় ১৪৩৩
thecitybank.com

ছাত্রশিবিরের উদ্যোগে চবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ জুন ২০২৬, ২১:২০

প্রতিকী ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি থেকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সংগঠনের প্রতিটি জনশক্তিকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, শাখা শিবিরের সভাপতি ও চবি কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, শাখা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খালেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

জানা যায়, চলতি জুন মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আওতায় শাখা ছাত্রশিবির আম, আমড়া ও লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলজ গাছের চারা রোপণ করে। পাশাপাশি রোপণ করা গাছগুলো বড় না হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ছাত্রশিবির প্রতিবছর এ ধরনের আয়োজন করে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সবাইকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। আমাদের প্রত্যেক জনশক্তি যেন অন্তত একটি করে গাছ রোপণ করে। শুধু গাছ লাগালেই হবে না, সেটির পরিচর্যাও করতে হবে। আমাদের ক্যাম্পাসে অনেক গাছ থাকলেও ফলজ গাছের সংখ্যা কম। গাছ লাগালে শিক্ষার্থীরা মৌসুমে ফলও পাবে। একই সঙ্গে ক্যাম্পাস আরও সবুজ হয়ে উঠবে।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. ফরহাদ হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ছাত্রশিবির। প্রত্যেক জনশক্তি তার সক্ষমতা অনুযায়ী গাছ রোপণ করবে। অনেক থানা শাখা বাগান করছে, আবার অনেকে ছাদবাগানও গড়ে তুলেছে। আমরা তাদের পুরস্কৃত করে থাকি।

তিনি আরও বলেন, একটি সংগঠন হিসেবে নিজস্ব অর্থায়নে এ ধরনের উদ্যোগ বাংলাদেশে বিরল। এটি শুধু এক বছরের কর্মসূচি নয়, প্রতিবছরই বাস্তবায়ন করা হয়। শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, সারা দেশেই এ কর্মসূচি চলছে। আমরা দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানাই। এতে জলবায়ুজনিত বিভিন্ন সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর