প্রকাশিত:
১৭ জুলাই ২০২৬, ২২:২১
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পোলাডাঙ্গা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে স্থানীয়দের মতামত মনোযোগ দিয়ে শোনেন।
এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয়ভাবে চিহ্নিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন নাগরিক সমস্যা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক বিষয় তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সংসদ সদস্য।
স্থানীয়রা এমপির এ সৌজন্য সাক্ষাৎ ও জনসম্পৃক্ত উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে তাঁর আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: