[email protected] ঢাকা | শনিবার, ১৮ই জুলাই ২০২৬, ২রা শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ করলেন মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৬, ২২:৩২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশনে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।

দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকায় জলাবদ্ধতার কারণে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। নতুন ড্রেন নির্মাণের ফলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং চলাচল আরও সহজ হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাচোলে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন মোঃ মনিরুল ইসলাম। রেলস্টেশনের জলাবদ্ধতা নিরসনে তার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। এ সময় উপস্থিত স্থানীয়রা জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর