[email protected] ঢাকা | রবিবার, ১৯শে জুলাই ২০২৬, ৩রা শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নাচোলে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৬, ২১:২৮

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "সবুজায়ন বাংলাদেশ গড়ার প্রত্যয়" বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ জুলাই) নাচোল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের অংশ হিসেবে নাচোলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচি আরও বিস্তৃত করার ওপর তারা গুরুত্বারোপ করেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রোমান, সদস্য জয়নাল আবদীন এনি ও মোহাম্মদ রানাউল হক, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার আলী ও নাসরুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


এছাড়াও নাচোল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর