[email protected] ঢাকা | শুক্রবার, ২৪শে জুলাই ২০২৬, ৮ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৬, ২২:০৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে আয়োজিত এ সভায় জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় গোলাম জাকারিয়া বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের প্রতিটি ইউনিটকে এ কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর