প্রকাশিত:
১ আগষ্ট ২০২৬, ১২:২৯
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সুন্নাতুন নবি মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমানের কার্যালয় প্রাঙ্গণে এ হুইলচেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র প্রার্থী তৈরি করেছিলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, রহনপুর পৌর নাইবে আমির মাওলানা মোহাম্মদ নুরুল হোদা, পৌর সেক্রেটারি মানিক মিয়া,গোমস্তাপুর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মশিউর রহমান, মোয়াজ্জেম ইমামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সুন্নাতুন নবি মানবতা ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
শাহীন আলম/আ.আ
মন্তব্য করুন: