[email protected] ঢাকা | সোমবার, ৩রা আগস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

শাহবাজপুরে একতা মৎস্য চাষী সমবায় সমিতির মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৬, ২৩:২২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে একতা মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ১০টায় সমিতির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মাওলানা মো. কেরামত আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মৎস্য খাতের টেকসই উন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্যচাষীদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাতের উন্নয়নের বিকল্প নেই। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রান্তিক মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। পরে তিনি উপস্থিত মৎস্যচাষীদের সঙ্গে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি মৎস্য খাতের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় একতা মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেডের সদস্য, স্থানীয় মৎস্যচাষী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর