[email protected] ঢাকা | সোমবার, ৩রা আগস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

ডাশমারী হাই স্কুলে যুবদলের বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৬, ২৩:৫৬

ছবি: সংগ্রহীত

বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর ডাশমারী হাই স্কুলে মতিহার থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বসির উদ্দিন সনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মতিহার থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, মতিহার থানা যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব *পিয়াল, মতিহার থানা জাসাসের সভাপতি
আলামিন মিলন, ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমেদ মিলন, মানিক, জিনারুল ইসলাম ও লাল চাঁদ আলী, ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ,সুমন আলী এবং ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএনপির ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে যুবদল মাঠপর্যায়ে ধারাবাহিক ভাবে কাজ করে যাবে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর