যারা ফ্যামিলি কার্ড কমসূচিকে ভুয়া বলেছিলেন, তারাই আজ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ নেয়ার জন্য আবেদন করছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
মঙ্গলবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে তারুণ্যের সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, মনে রাখতে হবে আমরা কাজ করার দলে। কাজ করে বাংলাদেশে একটি নতুন জোয়ার তৈরি করতে হবে। সেই জোয়ারে বিরোধী দলকে ভেসে যাবে।ড. সাইমুম পারভেজ বলেন, জুলাই-আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মাষ্টারমাইন্ড একক কেউ নয়। এই আন্দোলনের মাষ্টারমাইন্ড সাধারণ জনতা।
শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম ও শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলামসহ অন্যরা।
না.হো/আ.আ
মন্তব্য করুন: