[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬, ২১শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৬, ২২:৫৯

আলোচনা সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বাণ সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার বিকালে জেলা বিএনপির আয়োজনে শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হায়াতু দৌলা, বিএনপি নেতা ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, জেলা বিএনপির সদস্য ইয়াসদানি জর্জ, পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইউসুফ রাজা।

সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পাশাপাশি আহতদের অবদানের কথাও তারা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বক্তারা গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর