প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৬, ১৩:২৭
দেশে নির্বাচনের কোন ব্যবস্থা ছিল না। পতিত আওয়ামী লীগের আমলে ১৭ বছরে তিনটি নির্বাচন ভূয়া ছিল বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকর।
বুধবার (০৫ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার তারা খর্ব করেছিল। দেশে বিচার ব্যবস্থা বলতে কিছুই ছিল না। দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেয়া হয়েছিল রক্ত।
১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জুলাইযোদ্ধা আল বশরী সোহান, সাইমুন সাদাব ও শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলামসহ অন্যরা।
আ.ই/আ.আ
মন্তব্য করুন: