[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৬, ২১:২৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. হারুনুর রশিদ।

সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পাশাপাশি আহতদের অবদানের কথাও তারা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বক্তারা গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সাবেক কাউন্সিলর আব্দুল বারেকের সভাপত্বিতে আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মীম, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এম হোসেন, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাণিহাটি ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ রহমত আলী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলু বিশ্বাস, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক ও দেবিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ক.ম পলাশ বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড ময়েজ উদ্দিন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কমল, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জামিউল উদ্দিন সোহেলসহ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা রাণিহাটি ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ রহমত আলী।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর