[email protected] ঢাকা | রবিবার, ৯ই আগস্ট ২০২৬, ২৪শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে স্কুল মাদ্রাসা ও কলেজ প্রধানদের সঙ্গে এমপি কেরামত আলীর মতবিনিময়

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৬, ২২:৫৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় কোলোহল কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মাওলানা কেরামত আলী।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দুরুল হোদা আনসারী।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ইসলাম, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জোবদুল হকসহ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধানরা।

মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথি ড. মো. কেরামত আলী প্রতিষ্ঠান প্রধানদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় উন্নয়নে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

সভায় শিবগঞ্জ উপজেলার শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সারোয়ার জাহান ফরহাদ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর