[email protected] ঢাকা | শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬, ২০শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৬, ২২:২১

অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে শহীদ সাটু হল অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও যুগ্ম আহ্বায়ক মো. হায়াতউদ্দোলা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলের ভূমিকা তুলে ধরেন।

পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে অংশ নেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর