[email protected] ঢাকা | শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬, ২১শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ সেপ্টেম্বার ২০২৬, ১৯:২৭

আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহীদ সাটু হল কমপ্লেক্স অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি মোহা. সেলিম রেজা বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহা. মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহা. শহীদুল ইসলাম রাসেল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগ) মোহা. সাইফুল ইসলাম হিরক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোহা. তসিকুল ইসলাম (তসি), জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোহা. তবিউল ইসলাম তারিফ, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহা. জামিউল হক সোহেল,জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম প্রমুখ ।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেবেন। আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর