প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৬, ২২:৩৬
জাতীয় সংসদে স্পিকারের অনুমোদনক্রমে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত ৯ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান।
নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মো. আলী আজগর।
কমিটিতে অন্তর্ভুক্ত অন্য সদস্যরা হলেন ঢাকা-৯ আসনের হাবিবুর রশিদ, রাজশাহী-৬ আসনের মো. আবু সাঈদ, টাঙ্গাইল-৬ আসনের মো. রবিউল আউয়াল, যশোর-১ আসনের মো. আজিজুর রহমান এবং রংপুর-৫ আসনের মো. গোলাম রব্বানী। এছাড়া আব্দুল মহিদ এবং ইরশাদ সুলতানা ইলেন ভুট্টোকেও এই কমিটির সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে।
সংসদীয় বিধি অনুযায়ী, স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, বাজেট মূল্যায়ন ও সার্বিক কর্মকাণ্ড তদারকির পাশাপাশি সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান এই কমিটিতে স্থান পাওয়ায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে রেলযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকায়নে তিনি বিশেষ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: