[email protected] ঢাকা | শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬, ২৭শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে জিয়া মঞ্চের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৬, ১৯:২৩

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সেক্রেটারি আশিকুল ইসলাম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক কামুসা, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমন আলীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর