প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৬, ২২:৫০
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সংগঠনের সদস্য ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পেয়ারাবাগান এলাকায় ছাত্রশিবিরের কার্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম উদ্দিন ও রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অতিথিরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন।
সভায় উপস্থিত সদস্য ও দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: