প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৬, ২২:১৫
সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় মেনে নেন। জনগণের সঙ্গে গাদ্দারি করবেন না। আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। যদি আত্মঘাতী সিদ্ধান্ত নেন, তবে এর পরিণাম ভালো হবে না। এর পরিণাম হবে ভয়াবহ।
তিনি আরও বলেন, এ দেশের জনগণ এর উপযুক্ত জবাব দেবে। কাজেই এখন থেকেই সাবধান হয়ে যান। এ দেশের জনগণ ধরে ধরে ধরে না, ধরলে আবার ছাড়ে না। শেখ হাসিনা থেকে শিক্ষা নেন।
শুক্রবার (৯ অক্টোবর) নরসিংদীর পলাশে বাংলাদেশ খেলাফত মজলিস পলাশ উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মামুনুল হক।
পলাশ উপজেলা শাখার সভাপতি মুফতি ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, জেলা শাখার সভাপতি মাওলানা আবদুর নুর, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী, খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: