প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৬, ২২:২৯
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে ‘বাছাইকৃত কর্মীদের নিয়ে বনভোজন-২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকায় এ বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি ইউসুফ আল গালিব, শহর সেক্রেটারি আব্দুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বনভোজন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি ইউসুফ আল গালিব বলেন, “বাছাইকৃত কর্মীদের নিয়ে এ বনভোজনের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি এমন আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, ঐক্য ও সহযোগিতার মনোভাব বাড়াতে ভূমিকা রাখে। আমরা কর্মীদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “কর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”বনভোজনে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় ও আনন্দঘন সময় কাটান।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: