[email protected] ঢাকা | শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬, ৯ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডবের দুই দশক, অবিলম্বে বিচারের দাবি জামায়াতের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ অক্টোবার ২০২৬, ২১:২৪

ছবি: সংগ্রহীত

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব ও মানুষ হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঐতিহাসিক পল্টন ট্রাজেডির দুই দশক অতিবাহিত হওয়া উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

২০০৬ সালের ২৮ অক্টোবরের ওই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে প্রায় দুই দশকের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। পল্টন ট্রাজেডির মাধ্যমে দেশের গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণ করে রাখা হয়েছিল দীর্ঘ দুই দশক।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সারা দেশে সংগঠনটির জেলা ও মহানগরী শাখাগুলোও বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর