প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৬, ২৩:৪৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
নাচোল উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নাচোল বাসস্ট্যান্ড পার্টি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্্যলী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়ে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদ।
এছাড়াও নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম রানা সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: