[email protected] ঢাকা | মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬, ২৬শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি জামায়াতের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৬, ২০:৩৬

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আক্রান্ত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত শিক্ষার্থীদের চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

মাওলানা আবদুল হালিম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এই ধরনের দুর্ভোগ ও কষ্ট অত্যন্ত বেদনাদায়ক। তিনি অসুস্থ সব শিক্ষার্থীর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন এবং তাদের উদ্বিগ্ন পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের যথাযথ ও উন্নত সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জোর দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ঠিক কী কারণে এবং কীভাবে মাদরাসায় আগুন লেগেছে, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে। তদন্তে যদি কারও অবহেলা, দায়িত্বহীনতা কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলে, তবে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর