[email protected] ঢাকা | শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬, ২৯শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ নভেম্বার ২০২৬, ২০:৫৪

প্রতিকী ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের প্রতিবাদে মশাল মিছিল করছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মশাল মিছিলে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। 

বুধবার দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড হয়। তার পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। তবে আগুনের প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।  

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর