[email protected] ঢাকা | সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬, ২রা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

জামায়াতের যুব বিভাগের নামে প্রচারিত তিন সদস্যের কমিটি ভুয়া

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৬, ২২:২৯

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তিন সদস্যের নতুন কমিটিকে ভুয়া বলে জানিয়েছে দলটি। প্রচারিত ওই কমিটির সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।

রোববার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল প্যাড এবং সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর জাল করে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে তিন সদস্যের একটি নতুন কমিটি প্রচার করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই কমিটির তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত কমিটিটি জামায়াতের অনুমোদিত কোনো কমিটি নয়। এ ধরনের প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তির বক্তব্যে উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডে দাবি করা হয়, ২০২৭-২৮ সালের জন্য জামায়াতের কেন্দ্রীয় যুব কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে রাজিবুর রহমান পলাশ, সেক্রেটারি হিসেবে মঞ্জুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জাহিদুল ইসলামের নাম উল্লেখ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর