প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৬, ২১:০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন সহকারী অধ্যাপক মোঃ গোলাম কবির।
সংগঠনটির স্থানীয় সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদর উপজেলা আমীরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর মোহাঃ মোখলেশুর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি ও অভ্যন্তরীণ নির্বাচন বিভাগের পরিচালক মুহাঃ আমানুল্লাহ। এছাড়াও জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত আমীরকে অভিনন্দন জানান এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: