[email protected] ঢাকা | সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে: গোলাম পরওয়ার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৬, ২০:৫২

ছবি: সংগ্রহীত

গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ড হলেও এখন কেউ তা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, সীমান্তের ওপারের আধিপত্যবাদী শক্তি দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক আয়োজনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, মানুষের জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার।

চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তিন প্রস্তাব দিলেন মিয়া গোলাম পরওয়ার

সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো সংলাপ হলে তাতে গণভোটের রায়ের প্রতিফলন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিদেশি শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনার উদ্বোধন করেন মিয়া গোলাম পরওয়ার।

 

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর