[email protected] ঢাকা | সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

মানবিকতা নির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার: ডা. জুবাইদা রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৬, ২১:৫৬

ছবি: সংগ্রহীত

বিএনপি সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবিকতাই হবে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন, যেখানে মানুষের কল্যাণে মানুষ পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে গৃহ হারানো পরিবারগুলোকে নতুন ঘরের চাবি হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ারের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার বিপদে পাশে আছে, ভবিষ্যতে যে কোনো বিপদে পাশে থাকবে।

তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন ডা. জুবাইদা রহমান।

উল্লেখ, রোববার (১৫ নভেম্বর) ভোরে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় থাকতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে।

ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর