প্রকাশিত:
২৬ নভেম্বার ২০২৬, ২১:০৮
আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মগবাজারে এবং ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াতে ইসলামী। এসব কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি ও গণসংযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে দলটি।
ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সমাবেশে আগামী ১৫ ডিসেম্বর মগবাজারে অনুষ্ঠেয় গণসমাবেশ সফল করা, জনগণের সঙ্গে গণসংযোগ বাড়ানো এবং নগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে করণীয়সহ সাংগঠনিক নানান বিষয়ে আলোচনা হয়।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার বৃহস্পতিবার এসব তথ্য জানান।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: