[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৩ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩১ কিশোর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ জুন ২০২৬, ২০:৫৭

প্রতীকি ছবি/এআই

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামে ৪৯ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেয়েছে ৩১ জন শিশু ও কিশোর ।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩১ জনের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া ৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় ২৬ জনকে প্রেসার কুকার প্রদান করা হয়েছে।

মাড়িয়ালয় গ্রামবাসীর উদ্যোগে মারিয়ালয় গ্রামের তিনটি জামে মসজিদ এবং পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদ মিলে মোট চারটি জামে মসজিদে শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন তারা।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান হাজী মো. সাখাওয়াত হোসেন শেখ। মারিয়ালয় বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মারিয়ালয় বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মস্তফা সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর