প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৬, ২৩:৫৯
রাজশাহী মহানগরীর চতুর্বেদী সার্বজনীন মন্দিরের নিজস্ব জমি ক্রয় উপলক্ষে কীর্তন ও আনন্দ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮ টায় নগরীর ১৮ নং ওয়ার্ডের পবাপাড়া এলাকায় চতুর্বেদী সার্বজনীন মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক সহ অন্যান্য অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. সুজিত কুমার ভদ্র।
এ চতুর্বেদী সার্বজনীন মন্দির কমিটির সভাপতি রুহিনী মোহন মণ্ডল, সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার ও সুমন্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার (অপু), দপ্তর সম্পাদক মিশু কুমার কর্মকার, প্রচার সম্পাদক অমরিত ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব রায়সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, আক্তারুল হাসান অপুসহ মহানগর থানা ও ওয়ার্ড বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: