প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৬, ১৭:১৬
রাজশাহীর পুঠিয়ায় ঐতিহাসিক শিব শিলায় মহাপুণ্য পবিত্র গঙ্গাজল অর্পণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোররাত থেকে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি।
উৎসবকে ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তের সমাগম ঘটে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ভোর থেকেই ভক্তরা গেরুয়া বস্ত্র পরিধান করে মাটির ঘট ও পিতলের কলস সুন্দরভাবে সাজিয়ে পুণ্যসলিলা স্রোতধারা থেকে গঙ্গাজল সংগ্রহ করেন। পরে ‘ব্যোম্ ব্যোম্ ব্যোম্’ ধ্বনি দিতে দিতে শোভাযাত্রা করে পুঠিয়ার ঐতিহাসিক শিব শিলায় পৌঁছে সেই গঙ্গাজল অর্পণ করেন তারা।
আয়োজকরা জানান, রাজা-রাজাদের আমল থেকে পুঠিয়ার ঐতিহাসিক শিব শিলায় এই ধর্মীয় উৎসব পালন হয়ে আসছে। প্রতিবছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত এই আয়োজনে অংশ নিয়ে শিব শিলায় গঙ্গাজল অর্পণ করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: