[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

সাকিবকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন লিটন দাস

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৫, ১৯:৫৯

ছবি: সংগ্রহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন লিটন দাস। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও খেললেন দারুণ এক ইনিংস। ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ফিফটির মাইলফলক স্পর্শ করেন তিনি। এর সঙ্গে সাকিব আল হাসানের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন টাইগার টি-টোয়েন্টি ক্যাপ্টেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি হাঁকিয়েছেন লিটন। আর তাতেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন তিনি। সাকিবের ১৩টি ফিফটিকে ছাড়িয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক এখন ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার।


অবশ্য ১৩টি ফিফটি করতে সাকিবকে খেলতে হয়েছে ১২৯টি ম্যাচ। অন্যদিকে লিটন এই রেকর্ড স্পর্শ করে ফেলেছেন ১১০তম ম্যাচেই। এশিয়া কাপের আগে লিটনের ফর্ম ভালো থাকলে বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশও।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর