[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

তবুও নিজেকে ব্র্যান্ড মনে করেন না ক্রিকেটার নাহিদ রানা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ মার্চ ২০২৬, ২০:১৯

ক্রিকেটার নাহিদ ইসলাম। ফাইল ছবি/সংগ্রহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় জয়। মিরপুরে এদিন ৮ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। বল হাতে নাহিদ রানা ছড়িয়েছেন আলো, ৭ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ জয়ের পর আসেন সংবাদ সম্মেলনেও।

এমন পারফর্মম্যান্সের পরেও নাহিদ পা রাখেন মাটিতে। জানালেন নিজেকে ব্র্যান্ড মনে করেন না তিনি। নাহিদ বলছিলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি। ৫ উইকেট কাউকে ডেডিকেট করছি না।’

পরে দলের পেসারদের নিয়ে নাহিদ বলেন, ‘আমরা হচ্ছি ভাই-ব্রাদার টাইপের, মাঠের ভেতর যেমন আমরা মজা করি, মাঠের বাইরেও। সবাই সবাইকে সব সময় কনফিডেন্স দেয়ার ট্রাই করে। এই বন্ডিংটা আমাদের মধ্যে খুবই ভাল।’

এর আগে পেসার নাহিদ রানাকে নিয়ে প্রশংসা করে পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, ‘উইকেট আজকে ভালো ছিল, ক্রেডিট নাহিদের। সে দারুন বোলিং করেছে। তার গতির কাছেই পরাস্ত হয়েছে আমাদের ব্যাটাররা, সে প্রশংসার প্রাপ্য।’

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর