প্রকাশিত:
১৮ জুলাই ২০২৬, ২০:০৭
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (১৮ জুলাই) ‘চামাগ্রাম তরুণ সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং তরুণ সমাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সদরুল ইসলাম সানি।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তৌহিদুল ইসলাম তিতাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুক্তার হোসেন, মোঃ ওবাইদুল বারী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এম হোসেন এবং মোঃ তৌফিকুল ইসলাম শিমুল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি এবং চ্যাম্পিয়ন দল জিরো জিরো সেভেন ফুটবল দলকে দশ হাজার ও রানার আপ লাকি স্টার ফুটবল দলকে সাত হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
আয়োজক কমিটির পক্ষ থেকে ‘চামাগ্রাম তরুণ সংঘ’-এর সদস্যরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতেই প্রতি বছর এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: