[email protected] ঢাকা | রবিবার, ২রা আগস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট: সদর উপজেলাকে হারিয়ে জেলা রাজস্ব প্রশাসনের জয়

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১ আগষ্ট ২০২৬, ২২:০৩

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে জেলা রাজস্ব প্রশাসন ও সদর উপজেলা রাজস্ব প্রশাসনের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় সদর উপজেলা রাজস্ব প্রশাসনকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে জেলা রাজস্ব প্রশাসন।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জেলা রাজস্ব প্রশাসনের দলের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম।

অপরদিকে সদর উপজেলা রাজস্ব প্রশাসনের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

মাঠে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা উভয় দলকে উৎসাহ দেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন। রোমাঞ্চকর এ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জেলা রাজস্ব প্রশাসন ৯ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করে শিরোপা নিজেদের করে নেয়।

আয়োজকরা জানান, সরকারি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শারীরিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর