[email protected] ঢাকা | শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬, ৪ঠা আশ্বিন ১৪৩৩
thecitybank.com

নাচোলে পৃথক স্থানে মিনিবার (পা-গোলী) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৬, ২২:১৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী যুবসংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) KFC আদিবাসী যুব সংঘের আয়োজনে দিনব্যাপী নেজামপুর ইউনিয়নের কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮টি দলের মধ্যে মিনিবার (পা-গোলী) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

৮টি দলের খেলার মধ্যে ফাইনালে উঠেন ইসলামপুর নব দিগন্ত সোসাইটি ও আমরা ছিলাম আছি থাকবো দল।

সময়ের মধ্যে কোন দলের মধ্যে গোল না হলে, পরে ট্রাইবেকারের মাধ্যমে আমরা ছিলাম আছি থাকবো দলকে পরাজিত করে ইসলামপুর নব দিগন্ত সোসাইটি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। খেলা শেষে উভয় দলের হাতে প্রাইজমানি তুলে দেন অতিথি বৃন্দরা।

অন্যদিকে বরেন্দা যুব সংঘের আয়োজনে বরেন্দা লালজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ৮ টি দলের মধ্যে মিনিবার (পা-গোলী) ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৮টি দলের খেলার মধ্যে ফাইনালে উঠেন নেজামপুর ফুটবল দল ও শান্ত সজল একাদশ ফুটবল দল। সময়ের মধ্যে কোন দলের মধ্যে গোল না হলে, ট্রাইবেকারে মধ্যে সজল শান্ত একাদশ দলকে পরাজিত করে নেজামপুর ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ও প্রাইজমানি তুলে দেওয়ার সময় নেজমপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, নাচোল উপজেলা যুবদলের সহ-সভাপতি ও নেজামপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাসিরুল ইসলাম, সাবেক মেম্বার তাজ উদ্দিন ফটিক, ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা রেবিনা বেগম, সাংবাদিক ও সমাজসেবা মনিরুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মালেক, বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাসান আলী।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলা শেষে উভয় দলের হাতে প্রাইজমানি তুলে দেন অতিথি বৃন্দরা।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর